ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসিকে নিয়ে এবার ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

মেসিকে নিয়ে এবার ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন!

মেসিকে নিয়ে এবার ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন!

মেসিকে নিয়ে এবার ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন!

স্পোর্টস ডেস্ক : এবার ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন উঠেছে! লিওনেল মেসির জন্য আবার আলোচনায় বার্সেলোনা। তবে ফুটবলার নয় বরং মেসির রাজনৈতিক ভূমিকায় এবার জমে ওঠেছে আলোচনা। শোনা যাচ্ছে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেসি মাঠে নামতে পারেন অথবা অন্তত কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে পারেন।

এদিকে কাতালুনিয়ার সংবাদমাধ্যম কাদেনা এসইএআর-এর খবর অনুযায়ী, বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো ইতোমধ্যে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সভাপতি থাকা লাপোর্তা আগামী নির্বাচনে চতুর্থ দফায় প্রার্থী হতে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এখনো তার পক্ষে পুরোপুরি স্থিতিশীল নয়।

কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন লাপোর্তা কিন্তু আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হন। এরপর মেসি পিএসজিতে চলে যান এবং মেসি ও তার পরিবারের পক্ষ থেকে কিছু বলা না হলেও এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন অনেকেই। বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসির সমর্থন একজন প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

যদি মেসি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো কোনো প্রার্থীকে সমর্থন করেন, তবে নির্বাচনে তা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। নির্বাচনের বছর ঘনিয়ে আসায় লাপোর্তার জন্য এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মেসি প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, তবে ক্যাম্প ন্যুতে তার প্রভাব যে এখনো প্রাসঙ্গিক, তা অস্বীকার করার উপায় নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন