ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘একটি শেষ ম্যাচ, এক জীবনের জন্য একটি জার্সি’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ এএম

‘একটি শেষ ম্যাচ, এক জীবনের জন্য একটি জার্সি’

‘একটি শেষ ম্যাচ, এক জীবনের জন্য একটি জার্সি’

‘একটি শেষ ম্যাচ, এক জীবনের জন্য একটি জার্সি’

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচের বিশেষ জার্সি এবার প্রকাশ্যে আনলেন লিওনেল মেসি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশেষ এই অ্যাডিডাস জার্সির প্রথম ছবি প্রকাশ করেছেন এই ৩৯ বছর বয়সী তারকা। আগামী মাসেই এই জার্সি পরে বিদায়ী ম্যাচ খেলবেন তিনি।

ছবির ক্যাপশনে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী কথা লিখেছেন মেসি: ‘একটি শেষ ম্যাচ। এক জীবনের জন্য একটি জার্সি।’

আর্জেন্টিনার চিরচেনা আকাশি-সাদা রঙই ধরে রাখা হয়েছে এই জার্সিতে। তবে মেসির বিদায় উপলক্ষে বিশেষ কিছু স্পর্শ যোগ করেছে অ্যাডিডাস। জার্সির পেছনে সোনালি রঙে লেখা আছে তার নাম মেসি এবং তার আইকনিক দশ নম্বর জার্সি। নামের ঠিক ওপরে রয়েছে সান অব মে প্রতীক। জার্সির পেছনের অংশজুড়ে রয়েছে একটি স্বতন্ত্র নকশাও।

আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ অধ্যায়কে ঘিরে অ্যাডিডাসের এই উদযাপন নতুন নয়। দুই দশক ধরে মেসির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানি এই বছরের শুরুতে তার শেষ বিশ্বকাপের আগেই প্রকাশ করেছিল তাদের ‘এল উলতিমো তানগো’ সংগ্রহ।

সেই বিখ্যাত জার্সি গায়ে মেসির জন্য এখন বাকি আছে কেবল একটি ম্যাচ। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়ী ম্যাচ হিসেবেই আয়োজন করা হচ্ছে এই ম্যাচটি।

৩৯ বছর বয়সী মেসি আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। বলিভিয়া এবং বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার প্রথম দুই প্রীতি ম্যাচে খেলবেন না তিনি। ফলে বেনিনের বিপক্ষের ম্যাচটিই হতে যাচ্ছে তার ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন