ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের আসল কারণ জানালেন মিরাজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের আসল কারণ জানালেন মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের আসল কারণ জানালেন মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের আসল কারণ জানালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর প্রথম ওয়ানডে ম্যাচেও হারল বাংলাদেশ দল। মাত্র ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগাররা অলআউট হয়েছে ১১৬ রানে। ফলে ২৫ রানের হারে ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা। 

এদিন আগে বোলিংয়ে নেমে ৭০ রানেই জিম্বাবুয়ের ৮ উইকেট তুলে ফেলে বাংলাদেশ। তবে শেষ দুই উইকেটে জিম্বাবুয়ে তুলেছে আরো ৭১ রান। ফলে লড়াই করার পুঁজি পায় তারা। ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে নুরুল হাসান সোহান এবং তাওহীদ হৃদয় মিলে ৪৯ রানের জুটি গড়েন। এরপরই শুরু হয় ব্যাটিং ধস। একের পর এক উইকেট হারিয়ে ১১৬ রানেই থেমে যায় বাংলাদেশ।

এমন শোচনীয় পরাজয়ের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে, ‘(নাহিদ) রানা যেভাবে বল করেছে, ৬ উইকেট নিয়েছে। আমরা কিছু জায়গায় আরও উন্নতি করতে পারি। তারা ৮ উইকেট হারিয়েও ভালো জুটি করেছে, অনেক রান বের করেছে। এখানে আমাদের দুর্বলতা ছিল।'

'অবশ্যই, নাহিদ রানা গত কয়েক সিরিজে দারুণ বল করছে। সে এটা চালিয়ে গেলে দলের জন্য ভালো হবে। বল হাতে আরও ভালো করার সুযোগ ছিল আমাদের। তবুও (জিম্বাবুয়ের) দুই ব্যাটার মিলে দারুণ জুটি গড়েছে, দারুণ খেলেছে।’-যোগ করেন তিনি।

উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘ব্যাটিংয়ে শুরুর ১০ ওভারে জুটি গড়তে পারলে আরও ভালো করতে পারব আমরা। দায়িত্ব নিয়ে ভালো করতে হবে আমাদের। ১৪২ রান এই কন্ডিশনে এত সহজও নয়। তবে সবার আগে আমাদেরকে জুটি গড়তে হবে (যেন এমন রান তাড়া করতে পারি)।’ 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন