ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ ডালাসের মাঠে ‘ডাবল অ্যাটাক’ রণকৌশল বেছে নিয়েছেন স্কালোনি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৪৬ এএম

আজ ডালাসের মাঠে ‘ডাবল অ্যাটাক’ রণকৌশল বেছে নিয়েছেন স্কালোনি

আজ ডালাসের মাঠে ‘ডাবল অ্যাটাক’ রণকৌশল বেছে নিয়েছেন স্কালোনি

আজ ডালাসের মাঠে ‘ডাবল অ্যাটাক’ রণকৌশল বেছে নিয়েছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে একাদশে বড় চমক নিয়ে মাঠে নামল আর্জেন্টিনা। মহাতারকা লিওনেল মেসিকে বিশ্রামে রাখার ম্যাচে আক্রমণভাগে কোনো রকম ছাড় দিতে রাজি নন আলবিসেলেস্তে মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি।

রোববার (২৮ জুন) জর্ডানের বিপক্ষে একাদশে একসঙ্গে সুযোগ করে দিয়েছেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে। সাধারণত এই দুই স্ট্রাইকারের যেকোনো একজনকে খেলানো হলেও, আজ ডালাসের মাঠে ‘ডাবল অ্যাটাক’ রণকৌশল বেছে নিয়েছেন স্কালোনি।

বিশ্বকাপের এই ম্যাচের জন্য একটু আগেই আর্জেন্টিনার অফিশিয়াল শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ। পোস্টের নিচে যথারীতি অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগে ওটামেন্ডির অভিজ্ঞতার সাথে থাকছেন তাগলিয়াফিকো, সেনেসি এবং সিমিওনে। মাঝমাঠের দখল ধরে রাখার দায়িত্ব পড়েছে লো চেলসো, পারেদেস ও পালাসিওসের ওপর। তাদের সাথে মাঝমাঠে তরুণ রক্ত হিসেবে জাদুকরী পাসিংয়ের জন্য থাকছেন নিকো পাজ। আর সবার নজর কেড়ে নেওয়া আক্রমণভাগের দুই ফলার দায়িত্বে থাকছেন জুলিয়ান আলভারেজ এবং ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্টিনেজ।

আর্জেন্টিনার শুরুর একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনসি, নিকোলাস ওতামেন্ডি, সিমিওনে, জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন