ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

টানা ২ দিন রোজা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

টানা ২ দিন রোজা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

টানা ২ দিন রোজা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

টানা ২ দিন রোজা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাব ফুটবলের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটিতে যাওয়ার পর থেকেই রোনালদোর মধ্যে কিছু ভিন্নতা চোখে পড়েছে। কখনো কখনো তাকে ঐতিহ্যবাহী সৌদি পোশাক জোব্বা পরতেও দেখা গেছে।

এবার রোনালদোকে নিয়ে আরো চমকপ্রদ তথ্য সামনে এনেছেন আল নাসরের সাবেক ফুটবলার শায়ে শারাহিলি।

তার দাবি, সৌদি সংস্কৃতি ও রোজার অভিজ্ঞতা বোঝার আগ্রহ থেকে গত রমজানে টানা ২ দিন রোজা রেখেছিলেন রোনালদো।
সম্প্রতি থমানইয়াহ স্পোর্টসের সঙ্গে আলাপকালে শারাহিলি সৌদি প্রো লিগে আরব ও বিদেশি খেলোয়াড়দের রমজানকালীন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি জানান, আরব খেলোয়াড়দের জন্য রোজা রেখে খেলা তুলনামূলক সহজ হলেও বিদেশি খেলোয়াড়দের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং।

শারাহিলির ভাষায়, ‘রমজানে খেলা সহজ নয়।

তবে আরব খেলোয়াড়রা এতে অভ্যস্ত। বিদেশি খেলোয়াড়দের জন্য খাবার, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখা কঠিন হয়ে পড়ে।’
এর পরই তিনি বলেন, ‘মুসলিম না হয়েও ব্যক্তিগত কৌতূহল থেকে রোনালদো গত বছর রমজানে ২ দিন রোজা রাখার সিদ্ধান্ত নেন। তবে দ্রুতই তিনি বুঝতে পারেন, রোজা রেখে পেশাদার ফুটবলারের ব্যস্ত জীবন সামলানো মোটেও সহজ কাজ নয়।

শারাহিলি আরো বলেন, ‘কয়েকজন খেলোয়াড় মনে করেন, রোজা শরীরের জন্য উপকারী হতে পারে। তবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্ন।’

উল্লেখ্য, আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন