ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ক্রিকেটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুশ্চিন্তায় ভক্তরা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

ক্রিকেটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুশ্চিন্তায় ভক্তরা

ক্রিকেটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুশ্চিন্তায় ভক্তরা

ক্রিকেটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুশ্চিন্তায় ভক্তরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। হাইভোল্টেজ ম্যাচে একতরফা জয় পেয়েছে তারা। কিন্তু ৬১ রানে জেতার পরপর মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ভক্তদের দুশ্চিন্তায় ফেলেছে।

হার্দিক পান্ডিয়া পাকিস্তানের শেষ উইকেট নেন, প্রতিপক্ষকে ১১৪ রানে অলআউট করে ভারত। ভারতীয় খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে হাই ফাইভ করছিলেন, হাত মেলাচ্ছিলেন, জড়িয়ে ধরছিলেন। কুলদীপকে আলতো আলিঙ্গন করে তার ওপর ক্ষোভ ঝারেন। সতীর্থ স্পিনারকে তিরস্কার করেছেন হার্দিকও।

কুলদীপের সঙ্গে হার্দিকের কথোপকথনের সময় উদ্বিগ্ন দেখা গেছে তিলক ভার্মাকে। পরিস্থিতি সামলাতে রিংকু সিং হস্তক্ষেপ করেন। বিষয়টি গুরুতর মনে না হলেও ধারণা করা হচ্ছে, পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে কুলদীপ ক্যাচ ফেলায় তার ওপর ক্ষোভ ঝারেন হার্দিক ও সূর্যকুমার।

হার্দিকের জয়সূচক ওভারের দ্বিতীয় বলে শাহীন আফ্রিদি মেরে খেলেন। তার শটে বল লং অন বাউন্ডারি পার করার আগে সীমানার কাছে থাকা কুলদীপের হাত ফসকায়। ছয় রান পেয়ে যায় পাকিস্তান।

এই ঘটনার রেশ ভারতের অন্য ম্যাচে পড়ে কি না সেই শঙ্কা প্রকাশ করেছেন ভক্তরা। মাঠের মাঝে এমন দৃশ্য তাদের দুশ্চিন্তায় ফেলেছে।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেছেন, ‘এটা ভারতের জন্য। কিন্তু হ্যাঁ, আমরা একই ব্র্যান্ডের ক্রিকেট খেলেছি, যেভাবে খেলতে চেয়েছিলাম। আমি টসের সময়েই বলেছিলাম, আমার মনে হয় এই উইকেটে প্রথমে ব্যাট করাই ভালো। ইশান যেভাবে ব্যাট করল এবং শেষ কয়েকটি ম্যাচে ব্যাটিং করছিল, তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও, সে একইভাবে ব্যাট করে দলকে সামনে নিয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন