ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ, তারপর তাইজুলের জোড়া উইকেট

Authorনিউজ রুম

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ, তারপর তাইজুলের জোড়া উইকেট

৫৬তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় বল। তারপরই এক গোলমেলে অবস্থা মাঠজুড়ে। খেলা গেল থেমে। খেলোয়াড়রা ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে বাউন্ডারি লাইনে এলেন। দর্শকরাও আতঙ্কিত। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা। তার প্রভাব পড়ল খেলায়।

তিন মিনিট বন্ধ ছিল খেলা। তারপর মাঠে নেমে তাইজুল ইসলাম পেলেন জোড়া সাফল্য। ৫৯তম ওভারের প্রথম বলে দোহেনিকে ৪৬ রানে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার। ২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন তিনি। ৮১ রানে জুটি ভাঙার পর এক বল বিরতি দিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন বোল্ড। ডাক মারেন আইরিশ ব্যাটার।

৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। ১১ রানে খেলতে নামা লরকান টাকার হাফ সেঞ্চুরি করেছেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন