ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আরও দুই দেশের জায়গা চূড়ান্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম

আরও দুই দেশের জায়গা চূড়ান্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে

আরও দুই দেশের জায়গা চূড়ান্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে

আরও দুই দেশের জায়গা চূড়ান্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। অন্যদিকে, কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।

ব্যাট ও বল হাতে জেজে স্মিটের দুর্দান্ত পারফরম্যান্সে তানজানিয়াকে বাছাইপর্বে ৬৩ রানে হারায় নামিবিয়া। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আফ্রিকান বাছাইপর্বে ২৯ বছর বয়সি স্মিট অপরাজিত ৬১ রান করার পর বল হাতে ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

টসে জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় তানজানিয়া। কিন্তু মাত্র ৪১ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে নামিবিয়া। এরপর স্মিটের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু স্কোর গড়ে তুলে। জবাবে তানজানিয়া ৮ উইকেটে ১১১ রান তুলতে সক্ষম হয়।

অন্যদিকে, হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে কেনিয়াকে। ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রান। ১২৩ রানের লক্ষ্য সহজেই তুলে ফেলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝোড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন