ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা

স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে দলে ফিরেই জয়ে ভূমিকা রেখেছেন লামিন ইয়ামাল। লিগের সপ্তম ম্যাচ ডে’তে রিয়াল সোসিয়াদাদকে ২-১ গোলে হারানোর সুবাদে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষস্থানে এখন কাতালানরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে সোসিয়াদাদকে আতিথ্য দেয় বার্সা।

এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ম্যাচের ৩১তম মিনিটে ওদ্রিওজোলার গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি তারা। ১২ মিনিট পর রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান জুলস কৌন্দে। স্কোরলাইন ১-১ রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দু’দলই। ম্যাচের ৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লামিন ইয়ামাল। তার ক্রস থেকে হেডে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি।

বাকি সময়ে অনেক চেষ্টা করলেও স্বাগতিকদের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সোসিয়াদেদ ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

উল্লেখ্য, ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে বার্সা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তার পরেই অবস্থান লস ব্লাঙ্কোসদের।

/এমএইচআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন