ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার

Authorনিউজ রুম

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ এএম

জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার

শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মারা গেছেন। এ খবর নিশ্চিত করেছে নিউজওয়্যার, লঙ্কানসারাসহ শ্রীলঙ্কার বেশ কয়েকটি গণমাধ্যম।

দুনিথ শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপে অংশ নিতে দুবাইয়ে অবস্থান করছেন। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে একাদশেও ছিলেন।

যদিও দল জিতেছে। কিন্তু এদিন বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওয়েল্লালাগের। শেষ ওভারে তাকে পাঁচটি ছক্কা হাঁকান মোহাম্মদ নবি। ম্যাচ শেষ হতেই ওয়েল্লালাগে পেয়েছেন বাবার মৃত্যুর খবর।

শ্রীলঙ্কার সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভাদের একজন হিসেবে বিবেচনা করা হয় ওয়েল্লালাগেকে। তার বাবা ৫৪ বছর বয়সী সুরাঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন