ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক জন কতটুকু পাবে পৃথিবীর সব জমি সমান ভাগে ভাগ করে দিলে?

Authorনিউজ রুম

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

এক জন কতটুকু পাবে পৃথিবীর সব জমি সমান ভাগে ভাগ করে দিলে?

এক জন কতটুকু পাবে পৃথিবীর সব জমি সমান ভাগে ভাগ করে দিলে?

এক জন কতটুকু পাবে পৃথিবীর সব জমি সমান ভাগে ভাগ করে দিলে?

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর সব জমি যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কতটুকু জমি পাবে—প্রশ্নটি শুনতে কৌতূহল জাগানিয়া হলেও এর উত্তর অবাক করার মতো। হিসাব বলছে, পৃথিবীর প্রতিটি মানুষ গড়ে প্রায় ৫ একর জমির মালিক হতে পারে।

বর্তমানে বিশ্বে প্রায় ৮২০ কোটি মানুষ বাস করছে। পৃথিবীর মোট ভূমির পরিমাণ আনুমানিক ৫ কোটি ৮০ লাখ বর্গমাইল (সমুদ্র বাদে)। এই ভূমিকে যদি সমানভাবে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকে পাবে প্রায় ০.০০৮ বর্গমাইল, অর্থাৎ প্রায় ৫ একর জমি।

বিশেষজ্ঞরা বলছেন, কাগজে-কলমে এই হিসাব যতই আকর্ষণীয় মনে হোক, বাস্তবে বিষয়টি এত সহজ নয়। কারণ, এই হিসাবের মধ্যে মরুভূমি, পাহাড়, হিমবাহ ও অবাসযোগ্য এলাকা সবই অন্তর্ভুক্ত। ফলে, ভাগে পাওয়া জমির বড় অংশই বসবাসের অনুপযোগী হবে।

জাতিসংঘের ২০২১ সালের তথ্যমতে, পৃথিবীর মোট ভূমির প্রায় ৪০ শতাংশ কৃষিকাজে ব্যবহৃত হয়। এই কৃষিজমি বাদ দিলে প্রত্যেকের জন্য অবশিষ্ট ব্যক্তিগত প্লট দাঁড়াবে মাত্র ০.০০৩ বর্গমাইল, অর্থাৎ প্রায় ২ একর। এর মধ্যেই থাকবে বাড়িঘর, রাস্তা, অফিস, মরুভূমি, পাহাড় ও বরফাচ্ছাদিত অঞ্চলসহ সবকিছু।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে—প্রতিদিন প্রায় ৩ লাখ ৭০ হাজার শিশু জন্ম নিচ্ছে। অথচ জমির পরিমাণ স্থির। ফলে ভবিষ্যতে ভূমির ওপর চাপ আরও বাড়বে এবং বাসযোগ্য জায়গা আরও কমে আসবে।

অতএব, সমান ভাগের এই কল্পিত হিসাব বাস্তবে সম্ভব না হলেও এটি স্পষ্ট করে দেয়—মানুষ বাড়ছে, কিন্তু পৃথিবীর জমি বাড়ছে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন