ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া করেসপনডেন্ট:

বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে এই স্থলবন্দর দিয়ে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ ব্যবসায়ী মো. রাজীব ভূঁইয়া ও আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারক মিয়া জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরের ব্যবসায়ীরা আগেই চিঠি দিয়ে জানিয়েছেন।

তবে আগামীকাল সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

অপরদিকে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তার জানান, আখাউড়া স্থলবন্দরে সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এই পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন