ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনি রোডম্যাপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাশিফ আহমাদ প্রমুখ। এ সময় অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
সমাবেশে বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংগ্রাম করে আসছি। আমাদের সুস্পষ্ট দাবিগুলো হচ্ছে, গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচনি রোডম্যাপ প্রকাশ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখন পর্যন্ত কোনও সুস্পষ্ট নির্বাচনি রোডম্যাপ প্রকাশ করেনি। আমরা গত রবিবার পর্যন্ত সময়সীমা দিয়েছিলাম। প্রতিবারের মতো এবারও প্রশাসন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।

বক্তারা আরও বলেন, পূর্ব ঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে আমরা আজ মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হয়েছি। এই কর্মসূচি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনি রোডম্যাপ প্রকাশের দাবিতে আমাদের দৃঢ় অবস্থানের প্রকাশ। সেইসঙ্গে আমরা একটি সুসংবাদ দিতে চাই যে, খুব শিগগিরই ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলনের পরিকল্পনা করছি। যেখানে ক্যাম্পাসের সকল রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারন শিক্ষার্থীর সমন্বয়ে মাকসুর রূপরেখা কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে। আমরা খুব দ্রুতই এই সম্মেলন আয়োজক কমিটি গঠন করে শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন