ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদে সংঘর্ষ: মাদরাসা শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জে নিন্দা খেলাফত মজলিসের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদে সংঘর্ষ: মাদরাসা শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জে নিন্দা খেলাফত মজলিসের

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে মঙ্গলবার রাতে উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদ করতে যাওয়া মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি এ ঘটনাকে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা আখ্যায়িত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পরীক্ষার্থী শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে নয়, পরীক্ষার প্রস্তুতির স্বার্থে উচ্চশব্দে গানবাজনা বন্ধ বা সাউন্ড কমানোর অনুরোধ জানাতে সেখানে গিয়েছিল। কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ নির্বিচারে লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করেছে। এতে কিশোর ও শিশু শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছে। পুলিশের এমন ন্যক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, পুলিশ প্রশাসনের ভেতরে বিগত ফ্যাসিবাদী শাসনের প্রতি আনুগত্যশীল কোনো গোষ্ঠী এখনও সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ লাইনের ইনচার্জের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাওলানা জালালুদ্দীন আহমদ আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন