ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজশাহীতে জুলাইয়ের ৯ মামলার অভিযোগপত্র জমা, শেখ হাসিনাসহ অভিযুক্ত ৫২৯

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

রাজশাহীতে জুলাইয়ের ৯ মামলার অভিযোগপত্র জমা, শেখ হাসিনাসহ অভিযুক্ত ৫২৯

রাজশাহীতে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় করা দুটি হত্যাসহ মোট ৯টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলাগুলো তদন্ত করেছে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এসব মামলায় অভিযুক্ত করা হয়েছে মোট ৫২৯ জন।

জুলাই আন্দোলনে রাজশাহীতে দুই জন শহীদ হন। এর মধ্যে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম। সাকিব আঞ্জুম ৫ আগস্ট সংঘর্ষে চলাকালে মারা যান। ঘটনার তিন দিন পর মারা যান চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী রায়হান।

এ ঘটনায় হওয়া দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অন্য সাতটি মামলায় অভিযুক্ত হয়েছেন আরও ২৮৫ জন। সবমিলিয়ে অভিযুক্ত করা হয়েছে ৫২৯ জনকে।

গত কয়েকদিনে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক। তিনি বলেন, কয়েকদিন ধরেই একটা-দুটো করে মামলার চার্জশিট পাচ্ছি। তবে আজ কোনও চার্জশিট আসেনি। কয়েকদিনে মোট ৯টি মামলার চার্জশিট এসেছে। সংশ্লিষ্ট আদালতে সেগুলো দাখিল করা হয়েছে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর শহীদ আলী রায়হান হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ১২৭ জন। সবমিলিয়ে দুই হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ২৪৪ জন। অন্য ৭ মামলায় অভিযুক্ত হয়েছেন ২৮৫ জন। তদন্ত শেষে মোট ৯টি মামলায় ৫২৯ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।

তিনি বলেন, মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে কাজ করেছেন। ৯টি মামলার প্রত্যেকটির অভিযোগ খতিয়ে দেখা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

তিনি জানান, হত্যা ছাড়াও হামলা, ভাঙচুর, বিস্ফোরক ও অস্ত্র আইনে আসামিদের অভিযুক্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে। আলী রায়হান হত্যা মামলায় এজাহারনামীয় আসামি গ্রেফতার হয়েছে সাত জন। তদন্তে প্রাপ্তদের মধ্যে ৩২ জনসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারনামীয় পাঁচ জন এবং তদন্তে প্রাপ্ত ২৮ জনসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, আদালতে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এগুলো ধারা অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে। তবে পুলিশ যে অভিযোগপত্র দিচ্ছে বা তার যে বিশ্লেষণগুলো দিচ্ছে তাতে মনে হচ্ছে অভিযোগগুলো প্রমাণ করা যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন