ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

অভয়নগরে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

অভয়নগরে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় নাজমুল হুদা রাজু (৩৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোরে উপজেলার ধোপাদীর মোড় ও সাভারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক নাজমুল হুদা রাজু চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে এবং আব্দুল্লাহ আল মামুন অভয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ধোপাদী মোড় এলাকার মৃত মো. আবু তালেবের ছেলে।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ২০২৫ সালের ১৮ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ ছাত্রলীগের একজনসহ মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন