ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জঙ্গল সলিমপুরে আর কোনোভাবেই সন্ত্রাসীরা ঢুকতে পারবে না: র‍্যাব মহাপরিচালক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:৪৫ পিএম

জঙ্গল সলিমপুরে আর কোনোভাবেই সন্ত্রাসীরা ঢুকতে পারবে না: র‍্যাব মহাপরিচালক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনোভাবেই সন্ত্রাসীরা ঢুকতে পারবে না বলে জানিয়েছে র‍্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে র‍্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নেই। তারা অতর্কিত কাজটা করেছে। এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিলো এটা অস্বীকার করার উপায় নেই। আমাদের পর্যাপ্ত মনিটরিং ছিলো না বলেই এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, গত রাতে যে ঘটনা ঘটেছে তা অসাবধানতাবশত হয়েছে। কিন্তু তারা এখানে আসতে পারবে না। তাদের সেই শক্তি নেই। তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদের আমরা উচ্ছেদ করবো। আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা কোনোভাবেই সেখানে ঢুকতে পারবে না।

র‍্যাব মহাপরিচালক জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঈদের ফাঁকা সময়ে চুরি-ছিনতাই ঠেকাতে এবার আরও বেশি টহল টিম ও নজরদারি থাকবে। পাশাপাশি কোরবানিকে ঘিরে গুজব ও বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন