ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে এসব শিশু ভর্তি হয়। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আরও ২৪ জন শিশু হাসপাতাল ত্যাগ করেছেন। ফলে রোগীর সংখ্যা কিছুটা কমলেও নতুন করে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত মোট ২২৪ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৫৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে দুঃখজনকভাবে এ সময়ের মধ্যে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, চিকিৎসাধীন শিশুদের নমুনা পরীক্ষায় আজ সকাল পর্যন্ত ৫৯ জন শিশুর শরীরে হাম পজিটিভ শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, “গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ শিশু ভর্তি হয়েছে। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হামের লক্ষণ নিয়ে রোগী আসছে, তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে চিকিৎসাসেবা প্রদান করছি।”

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন