ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

র‍্যাবের অভিযানে ৪৯ কেজি গাঁজাসহ আটক-৩

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

র‍্যাবের অভিযানে ৪৯ কেজি গাঁজাসহ আটক-৩

চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর বরক গ্রামের ফুল মিয়ার ছেলে আলফাজ মিয়া, ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার দূর্গাপুর থানার মৃত শাকিল আলীর ছেলে রকি আহমেদ ও হেলপার বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ।

এ সময় চালান বিহীন ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, ২টি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৫।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন