ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের উপজেলার তারাগুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন হোসেনাবাদ গ্রামের বাসিন্দা ও জিল্লুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, ডায়াবেটিসে আক্রান্ত মর্জিনা খাতুন প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। তিনি কুষ্টিয়া-প্রাগপুর সড়ক ধরে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার পর মোটরসাইকেলটি শনাক্তে পুলিশ কাজ করছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন