ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুর্গাপুরে ৪ শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন: ব্যারিস্টার কায়সার কামাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:৪৭ পিএম

দুর্গাপুরে ৪ শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন: ব্যারিস্টার কায়সার কামাল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গতবারের মতো এবারও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চার শহীদদের পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন। উপহারের মধ্যে ছিলো প্রতিটি শহীদ পরিবারের জন্য ছিলো শাড়ি, লুঙ্গি, মুরগী, চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ,, চিনি, সেমাই, লবন।

২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন দুর্গাপুরের উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন।

ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করে বলেন,ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দু:খে সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। ইতোপূর্বে তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন। এই উপহার পেয়ে আমরা খুব খুশি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,শহীদ পরিবারের পাশে দাঁড়ানো হলো আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব । তাঁদের আত্ম বলিদানের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি । তাই তাদের পাশে সর্বদাই আমরা আছি এবং থাকবো।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন