ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্নহত্যার হুমকী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্নহত্যার হুমকী

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। তিনি অভিযোগ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে আত্মহত্যা করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে ‘ম’ অক্ষরযুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ৬ মাস আগে একটি অনুষ্ঠানে নাসির উদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে চাকরি ও আলাদা সংসারের আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে গাড়িতে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যান অভিযুক্ত। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যেন আর কোনো নারী এমন ঘটনার শিকার না হয়।তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মামলা নেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এছাড়া নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে তাকে অপহরণের চেষ্টাও করা হয় বলে দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দীনের বক্তব্য জানার জন্য মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন