ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এএসপি জহিরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ এএম

এএসপি জহিরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’

হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।

৪ মার্চ বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে জারি করা এক আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, “সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম কর্মক্ষেত্রে তেমন তৎপর ছিলেন না। তার কাজকর্মে আমরা সন্তুষ্ট ছিলাম না। তাই তাকে বদলি করা হয়েছে। আর বদলি আদেশ আমাদের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার (রুটিন ওয়ার্ক) অংশ। কেউ কাজে মনোযোগী না হলে তাকে অন্যত্র বদলি করা হয় এবং সেখানে নতুন কর্মকর্তা আনা হয়। এছাড়া নির্বাচন পরবর্তী সময়েও বদলির একটি প্রক্রিয়া থাকে।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন