ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে নির্যাতন, মাথার চুল কেটে ফেলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে নির্যাতন, মাথার চুল কেটে ফেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় চুরির অভিযোগ তুলে তিন নারীকে দড়ি দিয়ে বেঁধে মারধর ও মাথার চুল কেটে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে স্বর্ণের চেইন চুরির চেষ্টা করার অভিযোগে স্থানীয়রা তিন নারীকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের দড়ি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে ফেলা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক নারীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক নারীরা হলেন, কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানার দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, চুরির অভিযোগে কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কোনো অপরাধ হলে তার বিচার আইন অনুযায়ী হবে। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন