ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৯ বছর পর রৌমারীতে আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম

১৯ বছর পর রৌমারীতে আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদর ইউনিয়নের টিএনটি পাড়া এলাকায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আওয়ামী লীগের অফিস ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে অভিযান শুরু হয়ে দিনব্যাপী চলে। পরে প্রকৃত মালিকদের দখলে জমি বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ১৯ বছর আগে রৌমারী উপজেলা শহরের টিএনটি পাড়া এলাকায় মাফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জমি স্থানীয় রাবেয়া, মজিবুর ও মমিন উদ্দিন দখল করেন। ক্ষমতার দাপট দেখিয়ে তারা সেখানে দোকানঘর নির্মাণ করেন এবং সেই জমিতে রৌমারী উপজেলা আওয়ামী লীগের অফিসের প্রধান কার্যালয় তৈরি করা হয়।

পরবর্তীতে জমি ফেরত পেতে ২০০৭ সালে প্রকৃত মালিকরা কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘসূত্রতার পর সম্প্রতি আদালত জমির প্রকৃত মালিকদের দখল দেওয়ার রায় দেন। কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মো. ফিরোজ কবির রায় দেন।

আদালতের রায়ে দখলকৃত জমিতে থাকা দোকানঘর ও আ.লীগ অফিস দিনব্যাপী উচ্ছেদ করে প্রকৃত মালিক মাফুজাল ইসলামের পরিবারকে জমি বুঝিয়ে দেন কুড়িগ্রাম কোর্টের নাজির মো. গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হক।

এ সময় উপস্থিত ছিলেন অলি আহমেদ, বকুল মিয়া, করিয়াউল ও মোকছেদুল। তারা জানান, ১৯ বছর আইনি লড়াইয়ের পর আমরা আমাদের পৈতৃক জমি ফেরত পেয়েছি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদের বিষয়টি অবহিত করা হয়। কোর্টের নাজির ও পুলিশ এসে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিয়ে চলে যান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন