নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে,চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি সভাপতি জহির উদ্দিন জহির, সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুউদ্দিন মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন দলীয় ঐক্য সুদৃঢ় এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নেতাকর্মিদের অনিয়ম মুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং নোয়াখালী ৫ আসনে কোন সালিশ বানিজ্য, চাকরি বানিজ্য, বালু বানিজ্য, মাদক ব্যবসা চলবে না বলে হুঁশিয়ারি দেন, তিনি বলেন আওয়ামী লীগের যাদের নামে মামলা আছে, আইননিজের গতিতে চলবে,জামায়াত বা অন্যান্য দলের সাথে বিএনপির কোন কর্মী অন্যায় করতে পারবে না, আমি এই এলাকার শান্তি স্থাপন হোক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য , ফোরকান ই আলম আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক যুগ্মআহব্বায়ক সাহাব উদ্দিন, সাবেক যুগ্ম আহব্বায়ক আরাফাত রহমান হাছান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,উপজেলা যুবদলের আহবায়ক সাহাদাত হোসেন,সদস্য সচিব হিরন, ছাএনেতা ইয়াছিন ফরহাদ সহ কবিরহাট উপজেলার দায়িত্বরত পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলে চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মি অংশ নেয়।






