ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বরিশাল-৩ আসনে বিএনপির জয়নাল আবেদীনের কাছে ২১ হাজার ভোটে হেরেছেন ব্যারিস্টার ফুয়াদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ এএম

বরিশাল-৩ আসনে বিএনপির জয়নাল আবেদীনের কাছে ২১ হাজার ভোটে হেরেছেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলে ২১ হাজার ভোটে হেরেছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। তিনি বিএনপির প্রার্থী জয়নাল আবেদীনের কাছে হেরেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এ ফলাফল ঘোষণা করেন।

১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। ঈগল প্রতীক নিয়ে ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন