ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি প্রার্থীর কাছ থেকে ডিজিএফআই পরিচয়ে টাকা চাওয়ার পর গ্রেফতার তানভীর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম

বিএনপি প্রার্থীর কাছ থেকে ডিজিএফআই পরিচয়ে টাকা চাওয়ার পর গ্রেফতার তানভীর

ডিজিএফআই পরিচয়ে চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কাছ থেকে অর্থ চাওয়া তৌহিদ তানভীর (৩৪) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি নম্বর থেকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ডিজিএফআই পরিচয় দিয়ে টাকা চান অভিযুক্ত ব্যক্তি। প্রাথমিক তদন্তে জানা যায় তিনি ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়েছেন।

এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সেনাবাহিনী তানভীরকে হাটহাজারীর আমান বাজার থেকে গ্রেফতার করে।

পরে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয় তাকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন