ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চুরি ছাড়া জামানত বাঁচবে না জামায়াতের : ফজলুর রহমান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ এএম

চুরি ছাড়া জামানত বাঁচবে না জামায়াতের : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াতের বোরকা-ওয়ালীরা একটা করে ভোট দিবে আর দুটা কইরা ফলস ভোট লইয়া যাইব। চুরি করা ছাড়া এদের জামানত বাঁচবে না, আর পাস করা তো দূরের কথা।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এই অভিযোগ করেন। ফজলুর রহমান বলেন, ‘আমার বয়স হয়ে গেছে, হয়তো জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না।

আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি। হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট।’ তিনি আরো বলেন, ‘আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি। ফ্যাসিস্ট হাসিনার আমলে বছরের পর বছর নিজের বাড়িতে আসতে পারি নাই।’

ফজলুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশে সত্য ও ন্যায়ের জয় হবে। সারা দেশে ধানের শীষের জয় হবে।’

উল্লেখ্য, ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন