ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৪

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ এএম

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নীল কুমার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের শেখ বাঁধা এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নীল কুমার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তেপুপাড়া এলাকার মৃত উপেন রায়ের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন-ঠাকুরগাঁ জেলার রুহিয়া উপজেলার তালতলী গ্রামের প্রতাপের ছেলে পায়েল (১৪), দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার জয়নুলের ছেলে আল আমিন (৩০), একই ইউনিয়নের বাবু পাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে বিপুল (২৭) এবং গোপাল চন্দ্রের ছেলে আদিত্য (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় নীল কুমার মোটরসাইকেলযোগে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জের দিকে আসছিলেন। এ সময় শেখ বাঁধা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের মোট পাঁচজন আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নীল কুমার মারা যান। অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন