ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যারা তারেক রহমানের লন্ডনে অবস্থান নিয়ে খোঁটা দেন, তারা জ্ঞানপাপী: প্রিন্স

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:২২ এএম

যারা তারেক রহমানের লন্ডনে অবস্থান নিয়ে খোঁটা দেন, তারা জ্ঞানপাপী: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,তারেক রহমান ১৭ বছর লন্ডনে প্লেজার ট্রিপে ছিলেন না, জরুরী অবস্থার অনৈতিক সরকার ও পরবর্তিতে আওয়ামী ফ্যসিবাদী সরকারের নির্যাতন ও দমন নিপিড়নের শিকার হয়ে নির্বাসনে থাকতে বাধ্য হয়েছিলেন। যারা তারেক রহমানের লন্ডনে অবস্থান নিয়ে খোঁটা দেন, তারা জ্ঞানপাপী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া স্থল বন্দরে আয়োজিত নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক সমাবেশে তিনি বলেন ,নবীন কিছু রাজনীতিবিদ শিষ্টাচার বহির্ভূতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে । যিনি তারেক রহমানকে বাস থেকে নেমে অলি গলি চিনতে বলছেন, তারা অলি গলি, গ্রাম, শহর চেনেন কী না – তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারা অবশ্য দেশের গ্রাম শহর না চিনলেও গণ অভ্যুত্থানকে ব্যবহার করে সরকারের উপদেষ্টা হয়ে অবৈধ পথে দুই হাতে হাজার হাজার কোটি টাকা কামাইতে ভুলেন নাই।

তিনি বলেন, তারেক রহমান তাদের থেকে বেশী বাংলাদেশের গ্রাম, শহরের অলি গলি চেনেন, নির্বাসিত জীবনের প্রতি মুহূর্তে তিনি দেশের জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, এখনও আছেন।

তিনি বলেন, তারেক রহমান এবং বিএনপির ওপর তাদের এই আক্রমণের হেতু জনগণ জানে। তারেক জ্বরে দেশ আজ কাঁপছে, তারেক ম্যাজিকে দেশ ভাসছে। একারণে অন্যদের পাত্তা নাই। এখন আলোচনায় থাকার জন্য তারা বেফাঁস কথা বলছেন।এরা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করতে চেয়েছিলো। তাদের খারাপ ইমেজের কারণে বিএনপি সম্মত না হওয়ায় নির্বাচন না করতে পেরে এখন বিষোদগার শুরু করেছে।

সমাবেশে তিনি শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রসঙ্গে গভীর সম্মান ও সহানুভূতি জানিয়ে বলেন, শ্রমিকরা এ দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ঘামেই সচল থাকে কলকারখানা, বন্দর ও সীমান্ত বাণিজ্য। অথচ দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে, শ্রম আইন বাস্তবায়ন করা হবে এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করা হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, শহীদ জিয়া শ্রমিকবান্ধব রাজনীতির সূচনা করেছিলেন, তিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমিকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, বন্দরভিত্তিক উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ তহবিল জোরদার করা হবে।

তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি শ্রমিকবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি হলুয়াঘাটে দুইটি স্থল বন্দরে বারো মাস আমদানী-রফতানী ব্যবসা, শ্রমকদের লোড- আনলোড মজুরী বৃদ্ধি, ঝুঁকি তহবিল, উৎসব ভাতা, শ্রমিক কল্যাণ ভবন, প্রতিষ্ঠা হবে ।

শ্রমিক কল্যাণ সমিতির সহ সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, চেয়ারম্যান শফিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুল আলম সামস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক সহিদুর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থল বন্দরের শ্রমিক নেতা এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ সকালে পৌরসভার একাডেমি মোড়ে গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং পরে ভুবনকুড়া ইউনিয়নের লক্ষিকুড়া, মজরাকুড়া, মহিষলেটি, তেলিখালী, চিনির মোড়, বিকেলে শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজার সন্ধ্যায় শাকনাইট বাজার ,সাধুর বাজার ,মহিলা বাজারে পথ সভা, গণ সংযোগ ও বন্দের পাড়া হরিবাসরে হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

রাতে তিনি হালুয়াঘাটের টানা ব্রীজ এলাকায় অটো শ্রমিক ইউনিয়নের পাঁচ শতাধিক সদস্যের সাথে মত বিনিময় ও ধারা ইউনিয়নের আশ্রম পাড়া গ্রামে উঠান বৈঠকে যোগ দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন