ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নোয়াখালীতে তাজা কার্তুজসহ যুবদল নেতা গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

নোয়াখালীতে তাজা কার্তুজসহ যুবদল নেতা গ্রেফতার

নোয়াখালীর চাটখিলে দুটি তাজা কর্তুজসহ মো. নাঈম ইসলাম (৩২) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে চাটখিল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. নাঈম ইসলাম ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি চাটখিল পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চাটখিল পাঁচগাও ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. নাঈম ইসলামকে দুটি তাজা কার্তুজসহ আটক করা হয়। পরে তাকে চাটখিল থানায় দেওয়া হয়েছে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতনা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আদালতে পাঠানোর পর বিচারক কারাগারে পাঠিয়েছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন