ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সভাপতি হতে বিদ্যালয় ঘেরাও করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

সভাপতি হতে বিদ্যালয় ঘেরাও করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীর সদরে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লোকজন নিয়ে বিদ্যালয় ঘেরাও করার অভিযোগ উঠেছে মো. আবদুস সোবহান পারভেজ নামে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় বিদ্যালয়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত আবদুস সোবহান পারভেজ বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে বিদ্যালয় ঘেরাও কর্মসূচীর এক মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এতে সঙ্গে থাকা লোকজনের উদ্দেশ্যে ওই নেতাকে বলতে শোনা যায়, ‌‘গত ১৭ বছরে বিনোদপুরের সামাজিক কাজ, বিদ্যালয়ের উন্নয়ন কিংবা গরিব-মেহনতি মানুষের পাশে কোনো অরাজনৈতিক ব্যক্তি ছিল না। মানুষের সুখে-দুঃখে আমরাই ছিলাম। এখন আমাকে যদি সভাপতি হিসেবে আপনারা যোগ্য মনে করেন তাহলে সবাই এ পদে আমার নাম এক নম্বরে দিতে অনুরোধ করেন।’

এ সময় উপস্থিত সবাই ‘যোগ্য’ ‘যোগ্য’ বলে আওয়াজ তোলেন। ভিডিওর শেষে বিদ্যালয়ের একটি কক্ষের দরজার সামনে লোকজনকে জড়ো হয়ে উচ্চস্বরে চিৎকার করতে দেখা যায়।

যুবদল নেতা আবদুস সোবহান পারভেজ বলেন, আমি দীর্ঘদিন এলাকার মানুষের সুখে-দুঃখে জড়িত আছি। সভাপতি পদে বিদ্যালয় থেকে তিন জনের নাম প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে প্রথমে জনের সনদ ভুয়া। পরে এক রাজনৈতিক নেতার অনুরোধে দ্বিতীয় জনকে সভাপতি মনোনীত করা হচ্ছে। এলাকার মানুষ তা মানে না। তাই আজ আমিসহ অভিভাবকরা ওই তালিকা পরিবর্তন করে আমার নাম যুক্ত করতে বিদ্যালয়ে গেছে। এখানে ঘোরাও করার মতো কিছু হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, সভাপতি মনোনয়ন নিয়ে বিভিন্ন হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতার কারণে প্রধান শিক্ষক গত ৫দিন বিদ্যালয়ে আসেন না। কারো ফোনও ধরছেন না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন