ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোলায় কাফনের কাপড় পড়ে বিএনপির বিক্ষোভ, সড়ক অবরোধ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

ভোলায় কাফনের কাপড় পড়ে বিএনপির বিক্ষোভ, সড়ক অবরোধ

ভোলায় কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধায় দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ করেন তারা।

সমাবেশে ধানের শীষের শ্লোগানে মুখরিত হয় উঠে মহাজনপট্টি। সাদা কাফনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা। প্রতিবাদ  সমাবেশে শত শত নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা ভোলা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীরকে ধানের শীষের চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনার দাবী জানান। তারা আরও বলেন, যাকে ভোলা সদর আসনে জোটের প্রার্থী করা হয়েছে গত ১৭ বছরে আন্দোলন সংগ্রামে তার তার কোন অবদান ছিলোনা। তাই বিজেপিকে গরুর গাড়ি মার্কায় আলাদা নির্বাচন করার আহব্বান জানান, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন ঢাক দেয়ার হুশিয়ারি দেন তারা।

এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সেচ্চাসেবদক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ  ইফতি, যুবদল নেতা নিক্সনসহ নেতাকর্মীরা।

এছাড়াও সমাবেশে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী, যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে অপ্রতিকর ঘটনা এড়াতে সমাবেশ জুড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যদের উপস্থিতি দেখা গেছে।

আগামীকাল শনিবার বিকাল চারটায় একই দাবীতে সমাবেশের ডাক দিয়েছে নেতাকর্মীরা। দীর্ঘসময় পর শহরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন