ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার

নওগাঁ- ১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী বহিষ্কার করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. ছালেক চৌধুরী বলেন, বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ আমি পাইনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর সেটি প্রত্যাহার না করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। ডা. ছালেক চৌধুরী দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন