ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ এএম

রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

‎প্রতি বছরের মতো এবারও রংপুরে অস্বচ্ছল, ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্রের উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে রোববার (৪ জানুয়ারী) বিকেলে রংপুর উত্তম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সুবিধাভোগী ১ হাজার ৫৫ জনের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় শারীরিকভাবে অক্ষমদের শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান দেয়া হয়। ‎তীব্র শীতে সেনাবাহিনীর উপহার শীতবস্ত্র ও আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।
‎
এদিকে গত দুদিন ধরে রংপুরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ ডিগ্রী সেলসিয়াস। একই সময় দিনাজপুরে ১১ দশমিক ৬ ডিগ্রী, নীলফামারীর সৈয়দপুর ও ঠাকুরগাঁওয়ে ১১ দশমিক ৮, নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটে ১২ ডিগ্রী, গাইবান্ধায় ১২ দশমিক ১ ডিগ্রী ও রংপুরে ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।‎
‎
রংপুর আবহওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়া এবং রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন