ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঘন কুয়াশায় ভোলার মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ট্রলারডুবি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম

ঘন কুয়াশায় ভোলার মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ট্রলারডুবি

ভোলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ এমভি দিলোয়ারা-৩ নামে একটি কাঠের ট্রলার ডুবে গেছে। তবে এ সময় ট্রলারে থাকা মাঝিসহ সাতজন শ্রমিক নিরাপদে তীরে উঠে আসেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে লবণ নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা করেন। রাতে ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই ট্রলারটিও মাঝ নদীতে নোঙ্গর করে রাখেন। ভোর রাতের দিকে অজ্ঞাত একটি কার্গো জাহাজ ট্রলারটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা দেখতে পান তাদের ট্রলারে পানি ডুকছে এবং বোটের প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে চলে আসেন।

ভোলা সদরের ইলিশা নৌ-থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জনকণ্ঠকে বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ট্রলারটি বর্তমানে তুলাতুলি নদীর তীরের কাছাকাছি রয়েছে। ট্রলারে থাকা লবণ পানির সঙ্গে মিশে গেছে। বর্তমানে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে৷

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন