ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপি নেতা মাহবুবের ৯৬ লাখ টাকার সম্পদ, বছরে আয় ১৫ লাখ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:০৪ এএম

এনসিপি নেতা মাহবুবের ৯৬ লাখ টাকার সম্পদ, বছরে আয় ১৫ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় ১৫ লাখ টাকা। তার নামে ফ্ল্যাট, বাড়ি-গাড়ি নেই। তবে, তার নামে ৯৬ লাখ ৭০ হাজার টাকার সম্পদ রয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

মাহবুব সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

হলফনামা থেকে জানা যায়, ব্যবসা থেকে মাহবুবের বার্ষিক আয় ১৫ লাখ টাকা। এ ছাড়া, তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯৬ লাখ ৭০ হাজার টাকা। তিনি সবশেষ এক লাখ ৫০ হাজার টাকা আয়কর প্রদান করেছেন।

এদিকে মনোনয়নপত্র দাখিলের দিন তার কাছে নগদ ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে এক লাখ ৫৩ হাজার ৮২০ টাকা, ব্র্যাক ব্যাংক হিসাবে ৭৮৭ টাকা, প্রাইম ব্যাংক হিসাবে ৬ টাকা ও এনআরবিসি ব্যাংক হিসাবে ৫ টাকা রয়েছে।

ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৬৫০০ শেয়ার রয়েছে, যার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা এবং অরটেক্স টেক লিমিটেডে ১৩ হাজার ৪০০ শেয়ার রয়েছে, যার মূল্য ১৩ লাখ ৪০ হাজার। ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেকট্রিক পণ্য রয়েছে ৫০ হাজার টাকার। প্রোপাইটরশিপ ব্যবসার মূলধন ৭৬ লাখ টাকা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন