বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এলাকা থেকে বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে রাজধানীর পথে যাত্রা শুরু করেন তারা।
বিএনপির স্থানীয় নেতারা জানান, দলের শীর্ষ নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতেই তারা জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো বড় সমাবেশ বা শোডাউন না করে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে বিচ্ছিন্নভাবে ঢাকায় যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে সম্ভাব্য জনসমাগম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তাবাজার/এমএইচ






