ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

লালমনিরহাটে তিন আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

লালমনিরহাটে তিন আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৬ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ আসনে ১১টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১০টি, লালমনিরহাট-২ আসনে ১০টি বিক্রির বিপরীতে জমা পড়েছে ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ৭টি। তবে তিনটি আসনের কোনো একটিতেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়নপত্র দাখিল করেনি।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এদিন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোটের প্রার্থী ও কমিউনিস্ট পার্টির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক শ্রী মধুসূদন রায় মনোনয়নপত্র জমা দেন।

এদিকে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের প্রার্থীরাও নিজ নিজ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,
“ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন নির্বাচনী পরিবেশে প্রবেশ করেছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। দীর্ঘ ১৭ বছর পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।”

জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেন, “আমরা শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। সব রাজনৈতিক দল সহাবস্থানের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। আশা করি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”

জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান লিমন বলেন, “জাতীয় পার্টি উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়সহ জেলার অবকাঠামোগত যে উন্নয়ন, তার বড় অংশ জাতীয় পার্টির শাসনামলেই হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও জাতীয় পার্টিকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।”

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার জানান, “জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন