ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত: শহিদুল ইসলাম বাবুল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ এএম

সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত: শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আপামর জনতা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। নতুন ভোটাররাও বহু বছর দিতে পারেনি ভোট। তবে আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণির মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আশা করি সুষ্ঠুভাবে ভোট হলে ধানের শীষের বিজয় শতভাগ সুনিশ্চিত হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সদরপুর উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শরীফ শাওনের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শহিদুল ইসলাম বাবুল।

শহিদুল ইসলাম বলেন, ফরিদপুর অঞ্চলটা খুবই গুরুত্বপুর্ণ। বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে।

সেই হিসেবে গত ১৭ বছরে ফরিদপুর জেলায় উন্নয়ন সীমিত হয়েছে। আর সদরপুর ও চরভদ্রাসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। এখানে স্বাস্থ্য-সেবা ও ভালো শিক্ষার ব্যবস্থা নেই। ভালো কোনো রাস্তা নেই।

যুবক ও নারীদের কর্মসংস্থান নেই। মাদক বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে, যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, মাদককে নির্মূল করতে হবে। আমি বিজয়ী হলে এসব উন্নয়ন করা হবে। যুবক ও নারীদের উন্নয়নে কাজ করে যাব।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান দুলাল প্রমুখ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন