ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদির খুনিদের গ্রেফতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

হাদির খুনিদের গ্রেফতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। এতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর ও শ্রেণি পেশার বিক্ষোভে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছাত্র জনতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। পরে ঘণ্টাখানেক পর কর্তৃপক্ষের আশ্বাসে মহাসড়ক থেকে বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল শুরু হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন