ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জেলা প্রশাসকের মানবিক সহায়তা পেল হত্যাকাণ্ডের শিকার দীপুর পরিবার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ এএম

জেলা প্রশাসকের মানবিক সহায়তা পেল হত্যাকাণ্ডের শিকার দীপুর পরিবার

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার শ্রমিক দীপু চন্দ্র দাসের গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি তারাকান্দা উপজেলায় নিহতের নিজ বাড়িতে যান।

পরিবারটির সঙ্গে সাক্ষাৎকালে জেলা প্রশাসক শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা, একটি সেলাই মেশিন এবং শীতবস্ত্র প্রদান করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, এই ঘটনাটে অত্যন্ত ন্যক্কারজনক। দীপু যে কারখানায় কর্মরত ছিলেন, সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তিনি যেন যথাযথ ক্ষতিপূরণ পান, সেটি নিশ্চিত করা হবে। এছাড়া পরিবারটির দীর্ঘমেয়াদী প্রয়োজনে যা যা করা দরকার, জেলা প্রশাসন তা করবে।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ‘পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মরদেহ পুড়িয়ে দেওয়ার এক ন্যক্কারজনক ঘটনা ঘটে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন