ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ এএম

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

খুলনার কয়রায় আওয়ামী লীগের এক নেতা পদত্যাগ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগ করা ওই নেতার নাম মো. শাহাজান মোল্যা। তিনি উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের পাতাখালী গ্রামের মৃত সাদেক মোল্যার ছেলে।

সংবাদ সম্মেলনে মো. শাহাজান মোল্যা বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারছি না। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলাম।

তিনি আরও বলেন, বিগত দিনে মামলা-হামলার ভয় দেখিয়ে আমাকে ওই পদে রাখে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কিন্তু বর্তমানে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভাব হচ্ছে না। এজন্য আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন