ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ এএম

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য বেদ প্রকাশকে ফেরত দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেছেন বিএসএফ সদস্য বেদ প্রকাশ। পরে তাকে আটক করে দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখা হয়। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়।

বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ডিএএমপি প্রধান পিলার ১ নম্বরের উপপিলার ৭ নম্বর সংলগ্ন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত। অপরদিকে ভারতের কোচবিহার রাজ্যের কুচলিবাড়ী থানার কারেঙ্গাতলী এলাকা এটি। আজ ভোরে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলদলের সদস্য বেদ প্রকাশ ভারতীয় শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ডাঙ্গাপাড়া এলাকায় ঢুকে পড়েন। এসময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহলদলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ওই বিএসএফ সদস্যের ব্যবহৃত একটি অস্ত্র (শটগান), ২ রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়।

এ ঘটনায় বিজিবির পক্ষে থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। দুপুর আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনস্থ পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের প্রধান পিলার ৮১২ নম্বর থেকে প্রায় ২৫ গজ ভারতের অভ্যন্তরে তিন বিঘা করিডোর নামকস্থানে পতাকা বৈঠক হয়। এতে ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন ও ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা নেতৃত্ব দেন। বৈঠকে উভয় দেশের বিভিন্ন স্তরের অন্তত আরও ১০ জন উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের ১৭৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেন তিনি। এসময় বিজিবির অধিনায়ক বাংলাদেশের কোনো নাগরিক ভারতের সীমান্তে বা ভেতরে প্রবেশ করলে গুলি না করে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করার অনুরোধ করেন। এতে বিএসএফের উপ-অধিনায়ক একমত পোষণ করেন এবং গুলি না করার আশ্বাস দেন।

এ বিষয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, জিজ্ঞাসাবাদে ভারতীয় বিএসএফ সদস্য বেদ প্রকাশ বলেছেন, গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলে বাংলাদেশে ঢুকেছেন তিনি। বিএসএফের উপ-অধিনায়ক দুঃখ প্রকাশ করে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার অনুরোধ জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে জানান। আমরা বলেছি, সীমান্তে কোনো বাংলাদেশি গেলে তাকে গুলি না করে আটক করে বিজিবির কাছে ফেরত দিতে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন