ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে দলীয় নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের নিকট হতে মনোননপত্র সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. আব্দূল ছালামের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন সিকদার, সদস্য সচিব সৈয়দ তাকিউর রহমান, নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তবিবুর রমান মনু ও নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা শফিউল্লাহ।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রবিবার দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন