ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ক্রিকেট উন্মাদনায় মুখর রসুলপুর, ডাবল টিভি কাপের ফাইনালে দর্শক ঢল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

ক্রিকেট উন্মাদনায় মুখর রসুলপুর, ডাবল টিভি কাপের ফাইনালে দর্শক ঢল

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুরে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এবং রসুলপুর মানব কল্যাণ সমাজ সংঘের আয়োজনে ডাবল টিভি কাপ শর্ট পিস ক্রিকেট নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রসুলপুর কান্দিরপাড় দারুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন সেলিম স্টেডিয়ামে জমকালো আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল সরকার–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শামীম।
মোঃ দিপু মুনশী ও সাদেকুর রহমান–এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অস্ট্রেলিয়া প্রবাসী সাদ্দাম হোসেন, সৌদি প্রবাসী মফিজুল ইসলাম, দীন ইসলাম মাস্টার, ব্যবসায়ী মিজানুর রহমান, জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন আমেরিকা প্রবাসী মোঃ সুলতান আহমেদ, আমেরিকা প্রবাসী আবদুর রহমান, সৌদি আরব প্রবাসী রিপন সরকার এবং কাতার প্রবাসী দ্বীন ইসলাম। খেলায় স্কোরারের দায়িত্ব পালন করেন শাহ আলম মাস্টার ও আমজাদ হোসেন মনির।

মাঠ পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন শরীফুল ইসলাম আকাশ, সোহেল আহমেদ আশিক, জামান, মোঃ দুলাল, টিপু, জিহাদ, জাহিদসহ আরও অনেক স্বেচ্ছাসেবক।

ফাইনাল খেলায় গোপালনগর টিমকে পরাজিত করে আবদুল্লাপুর টিম বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে নানা বয়সী দর্শক, খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দাদের সরব উপস্থিতিতে সেলিম স্টেডিয়াম পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন