ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখিপুরে ইউনিয়ন যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা।

ওই মামলায় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সখিপুর পৌর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অভিযুক্ত যুবলীগ নেতা আজাদ রানাকে (৩৫) গ্রেপ্তার করে সখিপুর থানা পুলিশ। গ্রেপ্তার আজাদ রানা উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক এবং একই উপজেলার কালিয়ান গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা একই উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আজাদ রানার বিরুদ্ধে টাংগাইল নারী ও শিশু আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে শুক্রবার সখিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘আদালতে ধর্ষণ মামলা হয়েছে। আদালতের নির্দেশ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ওই মামলায় আজাদকে গ্রপ্তার করা হয়েছে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন