ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জামায়াত ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না: এ টি এম আজহার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ এএম

জামায়াত ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না: এ টি এম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেণ, বাংলাদেশ দরিদ্র দেশ নয়, দুর্নীতি করে এ দেশকে দরিদ্র করে রাখা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে বিকাল ৪টায় ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

এ টি এম আজহার বলেন, ‘যারা নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবি করে এসেছিল তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা দেশ থেকে পালায় না। বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে কেউ এক পয়সা দুর্নীতির অভিযোগ আনতে পারেনি।’

তিনি আরও বলেন, ৪৭ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা পায়নি। কেবলমাত্র ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে। তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা দুর্নীতি করে দেশকে দরিদ্র করে রেখেছে।

এ টি এম আজহার বলেন, অনেকে দাবি করে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদের ঘরে আবদ্ধ করে রাখা হবে। অথচ আমাদের নারীরা ঘরের বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

সমাবেশে এটিএম আজহার ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন