ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ এএম

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেট মহানগরীতে রাত সাড়ে ৯টার পর হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যতীত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সব মার্কেটের পার্কিং স্পেস উন্মুক্ত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিলেট মহানগর এলাকার হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

আর যেসব মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল কিন্তু পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত না রেখে দোকান বা স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেগুলো সরিয়ে পার্কিংয়ের জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন